জনপদ

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত

আহত ব্যক্তি হাসপাতালে শুয়ে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জয়পুরহাটের কালাইয়ে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে  ৫জন গুরুতর আহত হয়। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৮ আগষ্ট) কালাই উপজেলার বলিগ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা কালাই উপজেলার ছিলিমপুর গ্রামের জাকারিয়া, জোবাইল, মোহাম্মদ আলী, মোঃ আলীম ও জাহানারা। এদের মধ্যে দু’জনের মাথার মাঝখানে ফেটে গেছে, একজনের পায়ের তিন জায়গা ভেঙে গেছে এবং একজনের হাতের আঙুল ভেঙ্গে গেছে।

ভুক্তভোগী ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কালাই উপজেলার বলিগ্রাম মৌজায় জমি থেকে আমন ধানের চারা উঠানোর জন্য গেলে প্রতিপক্ষরা ১০-১২ জন মিলে লোহার রড, লাঠিসোটাসহ অতর্কিত হামলা চালায়।

কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, “থানায় এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…