চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ইমন নন, বাংলা থেকে এবার অস্কারে ৫জন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
অস্কার পুরস্কার ট্রফি, সোনালী প্রতীক, পাঁচটি একসাথে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যখন থেকে জানা গেছে এবারের অস্কারের দৌড়ে আছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, তখন থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। তবে শুধু ইমন নন, এবারের অস্কারে বাংলার মোট পাঁচ জন, ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সংগীত পরিচালক সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ে সামিল।

‘পুতুল’ ছবির বাংলা গান ‘ইতি মা’ এবং ‘ব্যান্ড অফ মহারাজাস’ ছবির পাঞ্জাবি গান ‘ইশক ওয়ালা ডাকু’ সেরা মৌলিক গানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা ৮৯টি গান ও সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত ১৪৬টি গানের ব্যালটের মধ্যে রয়েছে।

আর এই দুটি গানের পিছনে আছেন বাংলার পাঁচজন শিল্পী। তারা হলেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু এবং ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়।

Banglabid

ইমনের গাওয়া ‘ইতি মা’-তে সুর দিয়েছেন সায়ন। আর ‘ইশক ওয়ালা ডাকু’র সুরকার হলেন বিক্রম ঘোষ এবং গানটি গেয়েছেন শমীক ও ডালিয়া মাইতি।

১৭ ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫টি গান ও অরিজিনাল স্কোরের জন্য মোট ২০টিকে বাছাই করে নেওয়া হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং। একাডেমির সংগীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোটে ১৫টি গান এবং সেরা ২০টি অরিজিনাল স্কোরের জন্য ভোট দেবেন। আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

এর গানে ভারতীয় তামিল সিনেমার গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য অস্কার জিতে সারা দেশের মান বাড়িয়েছে বিশ্বমঞ্চে। এখন দেখার বিষয় বাংলার কোনো শিল্পী আবার সেই মুকুটে নতুন পালক জুড়তে পারে কিনা! – হিন্দুস্থান টাইমস বাংলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারঅস্কার ২০২৫ইমন চক্রবর্তীকলকাতার জনপ্রিয় সংগীতশিল্পীডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়পন্ডিত বিক্রম ঘোষলিড বিনোদনশমীক কুন্ডুসঙ্গীত পরিচালকসায়ন গঙ্গোপাধ্যায়সেরা মৌলিক গানসেরা মৌলিক স্কোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত

পরবর্তী

কমেডিয়ান সুনীলকে কি অপহরণ করা হয়েছিলো?

পরবর্তী
কমেডিয়ান সুনীল হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমেডিয়ান সুনীলকে কি অপহরণ করা হয়েছিলো?

কারা মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্টের পর পালানো ৭০০ আসামী এখনও গ্রেপ্তার হয়নি: কারা মহাপরিদর্শক

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT