লাইফস্টাইল

গরমে স্বাদ বদলে কাঁচা আমের তৈরি ৫টি ভিন্ন রেসিপি

তাজা কাঁচা আমের সাথে ভাজা চিনি ও পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাজা কাঁচা আমের সাথে ভাজা চিনি ও পাতা দিয়ে সাজানো একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছর ঘুরতেই আবার চলে এসেছে বৈশাখ মাস। আর বৈশাখ মাস মানেই কাঁচা আমের মৌসুম। কাঁচা আম দিয়ে হরেক রকমের আচার বানিয়ে অনেকেই সারাবছর রেখে দেন।

আম দিয়ে চাটনি, আম ডাল, আমের টক বাঙালির ঘর জুড়ে এখন শুধুই আমের রাজত্ব। তবে চেনা রেসিপির বাইরেও স্বাদে খানিক বদল আনতে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন আরও নানা পদ।

আজ জানাবো আম দিয়ে তৈরি ৫টি ভিন্ন রেসিপি:

 

কাঁচা আমের সালাদ, গরমে স্বাদ বদলের জন্য জনপ্রিয়. Channel i News - চ্যানেল আই নিউজ

 

১। কাঁচা আমের স্যালাড: কাঁচা আম লম্বা লম্বা করে কুচিয়ে নিন। এ বার অল্প কাঁচামরিচ, আদা কুচি, ধনেপাতা কুচি, গুড়, তেঁতুলের টক আর বিট লবণ মিশিয়ে মিক্সিতে এক বার ঘুরিয়ে নিন। খুব মিহি মিশ্রণ করার প্রয়োজন নেই। এবার একটি পাত্রে কাঁচা আম, পেঁয়াজ কুচি, বাদাম কুচি, লেবুর রস আর বানিয়ে রাখা মিশ্রণটি ভালভাবে মিশিয়ে নিন। গরমের দিনে ঠাণ্ডা আমের স্যালাড উপভোগ করুন।

 

কাঁচা আমের পেস্ট বা চাটনি, গরমে স্বাদ বদলে দেবে এই রেসিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

 

২। কাঁচা আমের চাটনি: কাঁচা আম টুকরো করে কেটে নিয়ে তার সঙ্গে আদা, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, চিনি আর সামান্য শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে মিক্সিতে ভাল করে বেটে নিন। সাধারণ ডাল-ভাতের সঙ্গেও এই চাটনি নিয়ে নিলে জমে যাবে দুপুরের খাবার।

 

কাঁচা আমের পোলাও, গরমে স্বাদ বদলে নতুন রেসিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

 

৩। ম্যাঙ্গো রাইস: প্রথমে ভাত রান্না করে নিন। চাল একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিন। কাঁচা আম ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। এ বার কড়াইতে তেল দিন। এর মধ্যে দিন বাদাম। হালকা নাড়াচাড়া করে তুলে রাখুন। এ বার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে এর মধ্যে সর্ষে, শুকনো মরিচ, ছোলার ডাল এবং বিউলির ডাল, আদা কুচি, কাঁচামরিচ এবং কারি পাতা দিন। এর পর লবণ এবং হলুদ দিয়ে নাড়াচাড়া করুন। হালকা আঁচে ভেজে নিন। একটু ভাজা হলে কুরিয়ে রাখা আম দিয়ে দিন। মিনিট পাঁচেক পর ভাত দিয়ে ভাল করে মিশিয়ে নিন। উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

 

মুরগির ঝোলের ছবি, ভাজা মুরগির টুকরো ও মসলা দিয়ে তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

 

৪। আম মুরগির ঝোল: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ-রসুন বাটা দিয়ে ভাল করে মাংস মাখিয়ে ফ্রিজে রেখে দিন। ঘণ্টাখানেক পর ফ্রিজ থেকে বের করুন। তার পরে কড়াইতে তেল গরম হলে শুকনো মরিচ, তেজপাতা ও সাদা জিরে দিন। এরপর মাখিয়ে রাখা মাংসটা তার মধ্যে দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষা হয়ে গেলে অল্প পানি দিন। তারপর খানিকক্ষণ চাপা দিয়ে আর একটু কষুন। মাংস খানিক সেদ্ধ হয়ে গেলে তাতে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিন। তার পর আবার কিছু ক্ষণ চাপা দিয়ে রাখুন। মাখোমাখো হয়ে এলে নামিয়ে নিন। উপরে ধনেপাতাকুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

 

গরমে কাঁচা আমের তৈরি ৫টি ভিন্ন রেসিপি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

৫। আম কাতলার রসা: কড়াইতে তেল গরম করে লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলো হালকা করে ভেজে নিন। এ বার মাছগুলো তুলে নিয়ে সেই তেলেই কালোজিরে ও কাঁচামরিচ দিন। লম্বা টুকরো করে কেটে রাখা আম কড়াইতে দিয়ে দিন। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে নাড়াচড়া করুন। এ বার সামান্য পানি দিয়ে কড়াই ঢেকে দিন। আম ভাল করে সেদ্ধ হয়ে গেলে ভাল করে ঘেটে নিন। এ বার সর্ষে বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা তেল ছেড়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দিন। স্বাদ মতো চিনি দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। তার পর ঢাকা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম কাতলার রসা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…