চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশী আয় করা শাহরুখের ৫ ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খান বাইকে চড়ছেন, কালো জ্যাকেট ও সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৯ বছর পূর্ণ করে শনিবার (২ নভেম্বর) ষাটে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। এই বয়সে এসেও শাহরুখ আগের চেয়ে আরো বেশী পরিপক্ক। রোমান্টিক নায়কের খেতাব নামের সঙ্গে লেপ্টে আছে। তা থাকা সত্বেও গেল বছর পাঠান কিংবা জওয়ানের মতো তুমুল অ্যাকশান ধাঁচের সিনেমা করে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন।

সম্প্রতি বিশ্বখ্যাত লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাকে বিশ্বদর্শকের সাথে ‘জীবন্ত কিংবদন্তী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।

শাহরুখ সম্পর্কে বলা হয়েছে এভাবে, ‘শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তীকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্ন পূরণ! ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। শাহরুখ খান এমন একজন রাজা যিনি তাকে মুকুট তুলে দেওয়া দর্শকদের কাছ থেকে কখনোই হারাননি। এই সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক এবং বিশ্বজুড়ে তার ভক্তরা তার চলচ্চিত্রগুলি থেকে যা আশা করেন, তাদের আস্থা তিনি পূরণ করেন। তিনি একজন সত্যিকারের ‘পিপলস হিরো’, পরিশীলিত এবং ডাউন টু আর্থ। শাহরুখ খান আমাদের সময়ের কিংবদন্তী।’

ক্যারিয়ারে বীরজারা, স্বদেশ, দিল সে কিংবা দেবদাস-এর মতো ছবি যেমন করেছেন, তেমনি করেছেন কাল হো না হো, চালতে চালতে, কাভি খুশি কাভি গম, কুচ কুচ হোতা হ্যায় কিংবা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ছবিও। কিন্তু এগুলোর মধ্যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনগুলো সফল?

বক্স অফিসে রেকর্ড করা শীর্ষ ৫ ছবি নিয়েই এই ফিচার-

অভিনেতা একটি ভয়ঙ্কর চরিত্রে, মুখে ক্ষত ও মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ জওয়ান
ব্যবসায়িক দিক বিবেচনায় শাহরুখের ক্যারিয়ারে অন্যতম সফল ছবি ‘জওয়ান’। এই ছবিটির মাধ্যমেই বক্স অফিসে দ্বিতীয়বারের মতো হাজার কোটির মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘জওয়ান’ এর বিশ্বব্যাপী বক্স অফিস সংগ্রহ ১১১৭.৩৯ কোটি রুপি। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গেছে দীপিকা পাডুকোন ও নয়নতারাকে।

পাঠান
‘জওয়ান’-এর পরেই ব্যবসায়িক দিক বিবেচনায় শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘পাঠান’। এই ছবির মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার হাজার কোটির মাইলফলক স্পর্শ করে রেকর্ড করেন বলিউড বাদশা। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১০৩৮ কোটি রুপি। এরমধ্যে শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ৫৪৩ কোটি রুপি। এই ছবিতেও শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। চেন্নাই এক্সপ্রেস
২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম সফল ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’। প্রায় এক যুগ আগে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী আয় করে ৪২৩ কোটি রুপি! এরমধ্যে শুধু ভারতেই আয় করে ২২৭ কোটি রুপি। এই ছবিতেও শাহরুখের বিপরীতে দেখা গেছে দীপিকা পাডুকোনকে।

শাহরুখের ছবি, তিনি অর্ধনগ্ন, পেশীবহুল, গা ভেজা, হালকা পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ হ্যাপি নিউ ইয়ার
২০১৪ সালে মুক্তি পাওয়া শাহরুখ-দীপিকা অভিনীত বহুল আলোচিত ছবি ‘হ্যাপি নিউ ইয়ার”। বক্স অফিসে তোলপাড় ফেলে দেয়া ছবিটি সেই সময়ে বিশ্বব্যাপী আয় করে ৪০৮ কোটি রুপি।

দিলওয়ালে
শাহরুখ অভিনীত সবচেয়ে বেশী আয় করা শীর্ষ পাঁচ ছবির শেষটি ‘দিলওয়ালে’। বাকি চারটিতেই শাহরুখের বিপরীতে দীপিকাকে দেখা গেলেও এটাই ব্যতিক্রম, ২০১৫ সালে মুক্তি পাওয়া রোহিত শেঠির রোমান্টিক কমেডি ‘দিলওয়ালে’-তে শাহরুখের বিপরীতে দেখা গেছে কাজলকে। ছবিটি শুধু ভারতেই আয় করে ১৪৮ কোটি রুপি।

ট্যাগ: কাভি খুশি কাভি গমকাল হো না হোকুচ কুচ হোতা হ্যায়চালতে চালতেজন্মদিনে শাহরুখবলিউডলিড বিনোদনশাহরুখশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গিল-পান্টের ব্যাটে নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত

পরবর্তী

গাজায় ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ ৮৪ জন নিহত

পরবর্তী
গাজায় ইসরায়েলি হামলার ফলে ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ ৮৪ জন নিহত

বাংলাদেশের একটি রেলস্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রীর স্বজনদের হামলায় স্টেশন মাস্টার আহত, ট্রেন চলাচল বন্ধ

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT