জনপদ

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশা সংঘর্ষের ঘটনাস্থল, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশা সংঘর্ষের ফলে আহত ও নিহতের ঘটনা, স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়ে টাঙ্গাইলের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩ জন।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব জামালপুর রেলপথে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, জামালপুরের সরিষাবাড়ী থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব রেলস্টেশনগামী একটি ট্রেনক্রসিং পার হবার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় আরও ৪ জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।

অটোরিকশাটি ভূঞাপুর থেকে যাত্রী নিয়ে ফলদা বাজারে যাবার পথে ঢেপাকান্দী রেলক্রসিংয়ে উঠে পরলে ট্রেনটি এসে ধাক্কা দেয়।

বিষয়:টাঙ্গাইল যাত্রী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…