অর্থনীতি

৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন করা হবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকের নতুন ৫, ১০ ও ২০ টাকার নোটের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ৫, ১০ ও ২০ টাকার নোটের বিশাল সংগ্রহ, পরিবর্তনের জন্য প্রস্তুত বাংলাদেশ ব্যাংক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাজারে থাকা ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটগুলোর অবস্থা নাজুক হয়ে পড়ায় এটা দ্রুত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে দেশের মানুষকে মুদ্রা যত্নের সঙ্গে ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। 

সোমবার সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান  তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান: চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।

তিনি আরও বলেন: দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। রফতানি কীভাবে, কোন কৌশলে বাড়ানো যায় এ নিয়ে আলাপ হয়েছে। খুব শিগরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

বিষয়:টাকা মুদ্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…