চট্টগ্রাম

চট্টগ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

হাতের মধ্যে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হাতে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত মৃতদেহের ছবি, যা হত্যার দৃশ্যের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় দারুস সাফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী সায়য়ানকে (৯) হত্যা করা হয়েছে বলে দাবি করছে তার পরিবার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান নিহত শিশুর পিতা মশিউর রহমান চৌধুরী।

মঙ্গলবার ১৪ মার্চ মাদ্রাসার টয়লেট থেকে সায়য়ান নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় নিহতের বাবা মশিউর রহমান বাদী হয়ে নগরীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত শিশুর গ্রামের বাড়ী কুমিল্লায়। সে তার বাবা মার সঙ্গে নগরীর দামপাড়া পল্টন রোডের বাসায় থাকতো।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছেন, বাথরুমে এই শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিশুর পিতা মশিউর রহমান চৌধুরী তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন। তিনি এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

বিষয়:চট্টগ্রাম লাশ উদ্ধার শিক্ষার্থীর মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…