রাজনীতি

৪৮ ঘণ্টার অবরোধ শুরু

ঢাকা শহরে রাস্তায় যানবাহনের কম চলাচল, সড়ক অবরোধের কারণে যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে রাস্তায় যানবাহনের সংখ্যা কম, সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধ শুরু হয়েছে আজ। রোববার ৫ নভেম্বর ভোর ৬টা থেকে দ্বিতীয় ধাপের এই অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

এর আগে গত সপ্তাহে প্রথম দফায় তিন দিনের অবরোধ কর্মসূচির পালন করেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ দেশব্যাপী টানা দু’দিনের অবরোধে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ হয়। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মোহাম্মদপুরে চালন্ত বাসের ধোঁয়া ও দগ্ধ যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ উল্লেখযোগ্য নেতাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও ২৮ অক্টোবর রাত থেকে এখনও নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, সেদিনের সংঘাতের পর থেকে কোনো নেতাকর্মী বা অফিস সহকারীকে প্রবেশ করতে দেখা যায়নি।

গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে আজ সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করবেন দলটির নেতাকর্মীরা।

বিষয়:৪৮ ঘণ্টার অবরোধ অবরোধ বিএনপির অবরোধ বিএনপির হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…