গাজীপুর

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৪৮ আটক

অপরাধের জন্য ডেলিভার হ্যান্ডকাফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধের জন্য ডেলিভার হ্যান্ডকাফের ছবি, যা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৪০ জন ও জেলা পুলিশের অভিযানে ৮ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলায় তাদের আটক করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মেট্রোপলিটন ও জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতরাত থেকে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।

তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। এনিয়ে এখন পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের মোট ৩০৯ জনকে আটক করা হয়েছে।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…