শিক্ষা

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বোর্ডের সাইনবোর্ড, ঢাকা-১২১৭. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১২১৭ এ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার ২৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে পিএসসির ইতিহাসে এটিই সবচেয়ে কম সময়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই এবার ফল প্রকাশ করে রেকর্ড গড়লো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর আগে ৪৬তম বিসিএসে ১৩ দিনে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

এদিকে, আজকের ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

পিএসসি আগেই জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বিষয়:৪৭তম বিসিএস পিএসসি ফল প্রকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…