চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ৪২৫টি কচ্ছপ উদ্ধার, পালিয়েছে পাচারকারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৫
জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে উদ্ধার কচ্ছপের বড় সংগ্রহ, পাচারকারীরা পালিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পাচারের চেষ্টা করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অভিযানে ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। ওই সময় পাচারকারীরা পালিয়ে যায়।

Banglabid

শনিবার দুপুরে নোয়াখালীর বনবিভাগের জলাশয়ে কিছু কচ্ছপ অবমুক্ত করা হয়। বাকি তথ্যগুলো দেশের বিভিন্ন জেলায় জলাশয় অবমুক্ত করা হবে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ জানান, কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সুরক্ষিত প্রাণী। এ প্রাণী শিকার, হত্যা, সংগ্রহ বা পাচার নিষিদ্ধ।

জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ, সংরক্ষণ বা পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কচ্ছপ উদ্ধারকড়ি কাইট্টাবন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT