ফরিদপুরে হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের তত্বাবধানে রাখা হয়েছে। ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী জানান, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি ও ব্যাসার্ধ ৮ ইঞ্চির মতো। এদিকে কচ্ছপটি নিয়ে গবেষনা চালাতে তাদের কাছে রাখার দাবী জানিয়েছেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার শিক্ষার্থীরা।
ভিডিও: শাহাদাত হোসেন তিতু (ফরিদপুর প্রতিনিধি)







