চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাটির নিচে পুঁতে রাখা ৭ বালতি থেকে ৪১টি ককটেল উদ্ধার

আশরাফুল ইসলাম রন্জুআশরাফুল ইসলাম রন্জু
৩:৫৭ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

চাঁপাইনবাবগঞ্জের লাভাঙ্গা-সুন্দরপুর গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির মাটির নিচ থেকে ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা-সুন্দরপুর গ্রামের আমবাগানের মধ্যে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।

এসময় একটি ভাঙ্গা ঘরের মাটির নিচে পুঁতে রাখা লাল রঙের সাতটি বালতিতে ৪১টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও এর আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে সারারাত পাহারা দেয় র‌্যাবের সদস্যরা। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার হওয়া বাড়ির পাশের আমবাগানে এসব তাজা ককটেল ধ্বংস করে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, পরিত্যক্ত বাড়ির মালিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও অনুসন্ধান চলছে। এই কর্মকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে আইনের আওতায় নিয়ে আসা হবে। আসন্ন নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের নাশকতা বা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কাজ করছে র‌্যাব।

গত ১১ মাসে জেলা থেকে ১৯টি অস্ত্র, ৩০টি ম্যাগজিন, ৬৫ রাউন্ড গুলিসহ ১২ জন আটক করা হয়েছে এবং এখানে দুষ্কৃতিকারীদের বড় ধরনের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে জানান র‌্যাবের অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ককটেল উদ্ধারপরিত্যক্ত বাড়িতে ককটেললাভাঙ্গা-সুন্দরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT