চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে আটকা পড়েছেন জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১০:০৯ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A
সেন্টমার্টিন দ্বীপের সুন্দর সৈকত ও বনাঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এজন্য সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়েছেন বার্ষিক ট্যুরে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪০ শিক্ষক-শিক্ষার্থী।

এর আগে বুধবার ৪ অক্টোবর সকালে তাদের ফিরে আসার কথা থাকলেও আবহাওয়ার তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় বৃহস্পতিবারও আসতে পারেননি তারা।

আবদুল বারেক নামের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে। ফেসবুকে আবদুল বারেক লেখেন, সেন্টমার্টিন শিক্ষা সফরে এসে প্রচণ্ড লঘুচাপ এবং সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা দু’দিনের বদলে তৃতীয় দিন পার করছি৷ আগামীকালও নাকি শিপ চলাচল বন্ধ, এখানে প্রচুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক নুসরাত সুলতানাসহ ৩৮ জন শিক্ষার্থী দু’দিনের র‍্যাগ ট্যুরে সেন্টমার্টিন যান।

ওই দু’শিক্ষকের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। জাহাজ চলাচল বন্ধর জন্য ফিরতে না পারার বিষয়টি নিশ্চিত করে ড. মোহাম্মদ আলী বিকেল পৌনে ৫টায় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, এখানকার আবহাওয়া এখন ভালো। কিন্তু, শিপ এজেন্সিগুলো জাহাজ বন্ধ রাখায় আমাদের দেরি হচ্ছে। চালু হলেই আমরা ফিরতে পারব।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন বলেন, আমি কিছুক্ষণ আগেও সেন্টমার্টিনে আটকে পড়াদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানান, এখনও সবার অবস্থা স্বাভাবিক। আর খাদ্যসংকট তেমন দেখা দেয়নি। পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রয়েছে বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, সাগর একটু উত্তাল থাকায় আপাতত জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তাদের আজ ফিরে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি। আশা করি কোনও সমস্যা হবে না।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল শনিবার ৩০ সেপ্টেম্বর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়সেন্টমার্টিনসেন্টমার্টিনে আটকা পড়েছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ পথে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

‘পাকিস্তানের বোলিং বিশ্বের সেরা’

পরবর্তী
পাকিস্তানের বোলারদের প্রশিক্ষণরত ছবি, ক্রিকেট মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাকিস্তানের বোলিং বিশ্বের সেরা’

বৃষ্টির মধ্যে সাইকেল চালাচ্ছেন একজন ব্যক্তি, ঢাকার রাস্তায় জল জমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজও সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT