কক্সবাজার

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের ৪০ সীমান্তরক্ষী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষীরা নজরদারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে সীমান্তরক্ষীরা নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদীর তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও বেশ কিছু সদস্য। যাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির শনিবার (৪ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে মোট সংখ্যা কত তা নিশ্চিত করতে পারেননি তিনি।

মো. মাইনুল কবির বলেন, মিয়ানমারের সংঘাত অব্যাহত রয়েছে। তার জের ধরে শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কিছু সংখ্যক সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে। সংখ্যাটা অন্তত ৪০ জনের বেশি হতে পারে।

বিষয়টি নিয়ে কোন কথা বলতে রাজী হননি বিজিবি কিংবা কোস্ট গার্ড সংশ্লিষ্ট কোন কর্মকর্তা। এমনকি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও।

তবে স্থানীয়দের দেওয়া তথ্য বলছে, টেকনাফে নাফ নদী সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ৪০ জন পালিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ৪ জন প্রবেশ করতে দেখা গেছে। পরে তাদের বাসযোগে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে রাখা হয়েছে।

এর আগে, দুই দফায় পালিয়ে আসা বিজিপি ও সেনাবাহিনীর ৬১৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে গত ১৫ ফেব্রুয়ারি স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

বিষয়:আশ্রয় পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারে সংঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…