চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই উৎসবে বান্নাহ’র তিন ছবি, ২৮ বিভাগে জিতলো পুরস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত দুই চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ৩টি ফিকশন থেকে বিভিন্ন বিভাগে মোট ২৮টি পুরস্কার ও সম্মাননা অর্জন করলো নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ও তার টিম।

গেল ডিসেম্বরে শুরু হয়েছিলো ‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং ‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সেখানে নিজের পরিচালিত ৩টি ফিকশন আশ্রয়, মায়ের ডাক এবং সুইপার ম্যান’কে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সাবমিট করেছিলেন বান্নাহ। এই তিন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য বিভিন্ন বিভাগে মোট ২৮টি পুরস্কার ঘরে তুলে বান্নাহ ও তার টিম।

বান্নাহ জানান, ‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ৫টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নয় ‘আশ্রয়’। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা শিশুশিল্পী, সেরা চিত্রনাট্য ও সেরা সিনেমাটগ্রাফিতে মোট ৭টি পুরস্কার জিতে নেয় স্বল্পদৈর্ঘ্যটি। সেরা চলচিচত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা সম্পাদক, সেরা গল্প ও সেরা চিত্রনাট্যকার হিসেবে ৭টি পুরস্কার পায় ‘মায়ের ডাক’। অন্যদিকে, ‘সুইপার ম্যান’ জিতে নেয় সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সম্পাদক, সেরা গল্প ও সেরা সিনেমাটগ্রাফি হিসেবে ৫টি পুরস্কার।

এছাড়াও, ‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী ও সেরা শিশুশিল্পী হিসেবে ৩টি পুরস্কার জিতে নেয় ‘আশ্রয়’। ‘মায়ের ডাক’ একইভাবে ৩টি বিভাগে ৪টি পুরস্কার লাভ করে। আর সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক হিসেবে ‘সুইপার ম্যান’ জিতে নেয় ২টি পুরস্কার।

চলচ্চিত্রগুলোর পরিচালক মাবরুর রশীদ বান্নাহ জানান, গেল বছরে ঈদুল আজহার পরেই নিজের ফ্রি সময়ে এই কাজগুলোকে নিয়ে ভারতের এই দুই চলচ্চিত্র উৎসবে সাবমিট করেন। গত জানুয়ারি মাসেই ফলাফল জানতে পারেন কিন্তু তিনি সেগুলো নিজ হাতে পেতে অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার উৎসব সেরার সার্টিফিকেটসহ সম্মাননাগুলো হাতে পেয়ে সবাইকে জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আশ্রয়উৎসবচলচ্চিত্র উৎসবভারতমাবরুর রশীদ বান্নাহমায়ের ডাকসিনেমাসুইপার ম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT