চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ডের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪০, শতাধিক আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সুইজারল্যান্ডের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুইজারল্যান্ডের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় স্কি রিসোর্ট ক্র্যানস-মন্টানায় নববর্ষের আগের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জনের অধিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে (০০৩০ জিএমটি) ক্র্যানস-মন্টানার ব্যস্ত বার ‘লে কনস্টেলেশন’–এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের কথা বলা হলেও, সুইস কর্তৃপক্ষ জানিয়েছে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

বারে উপস্থিত দুই ফরাসি নারী ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএম টিভিকে জানান, বারের বেসমেন্ট অংশে কাঠের সিলিংয়ের কাছাকাছি জন্মদিনের মোমবাতি ভর্তি একটি বোতল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন সিলিং জুড়ে ছড়িয়ে পড়ে।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানান, সংকীর্ণ সিঁড়ি দিয়ে আতঙ্কিত মানুষজন বেরিয়ে আসার চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিচতলাতেও ছড়িয়ে পড়ে। রয়টার্স যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, বারের বাইরে আতঙ্কিত মানুষজন দৌড়াচ্ছে ও চিৎকার করছে।

সুইজারল্যান্ডে ইতালির রাষ্ট্রদূত জিয়ান লরেঞ্জো কর্নাডো জানিয়েছেন, প্রাথমিক তথ্যে বারের ভেতরে আতশবাজি ফোটানোর কারণে ছাদে আগুন লেগে থাকতে পারে। তিনি জানান, নিখোঁজ স্বজনদের খোঁজে অনেক ইতালীয় নাগরিক ঘটনাস্থলে ভিড় করেছেন, তবে ইতালীয় নাগরিকদের হতাহতের বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান।

ভ্যালাইস ক্যান্টনের পুলিশ প্রধান ফ্রেডেরিক গিসলার এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের হিসাবে প্রায় ১০০ জন গুরুতর আহত এবং অন্তত ১০ জন নিহত বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের সিওন, লুসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইস পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে নিহতের সংখ্যা প্রায় ৪০ জন পর্যন্ত হতে পারে, যদিও সুইস কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি।

ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয়। বারের সামনে সাদা পর্দার আড়ালে ফরেনসিক তাঁবু স্থাপন করা হয়েছে। দুর্ঘটনাস্থলে ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। ক্র্যানস-মন্টানার আকাশসীমায় নো-ফ্লাই জোন জারি করা হয়েছে।

ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্টিফেন গ্যাঞ্জার জানান, প্রথম প্রতিক্রিয়াকারীরা একটি চরম বিশৃঙ্খল ও নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হন।

স্থানীয় প্রসিকিউটর বিট্রিস পিলাউড জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এটি একটি অগ্নিকাণ্ড হিসেবেই তদন্ত করা হচ্ছে, হামলার কোনো আলামত নেই, বলেন তিনি।

সুইস ফেডারেল প্রেসিডেন্ট গাই পারমেলিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, নববর্ষের প্রথম দিনে যে আনন্দের মুহূর্তটি হওয়ার কথা ছিল, তা পুরো দেশ ও এর বাইরেও গভীর শোকে পরিণত হয়েছে।

ইতালি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও আলাদাভাবে শোক প্রকাশ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহভাবে পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্ত করতে সময় লাগবে। নিহতদের স্বজনদের সহায়তায় একটি হেল্পলাইন চালু করা হয়েছে।

উল্লেখ্য, ক্র্যানস-মন্টানায় আগামী বছর আলপাইন ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডে নিহত ৪০সুইজারল্যান্ডস্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT