জনপদ

মুন্সীগঞ্জে বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম

বিএনপির কর্মীদের ওপর হামলার ঘটনায় ভিড়, আহত ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় ভিড়, আহত ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সীগঞ্জে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০), মো. মামুন (৩৫) এবং মো. হোসেনকে (৩৫)। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত মো. রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপি কর্মী মনির হোসেনের বালু ব্যবসার গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা। এনিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদবরের বিরোধ দেখা দেয়। শুক্রবার ১২ টার দিকে ওই গদিতে সে ও তার চাচাসহ কয়েকজন বসেছিলো। এসময় মানিকের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে তাদের কুপিয়েছে বলে দাবী করেছেন মনির গ্রুপ।

মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষে অভিযোগ দেয়া হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:বিএনপি মুন্সীগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…