চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় অপহরণের ২২ দিন পর যশোর থেকে ৪ জন উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
৮:০২ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর থেকে অপহরণের ২২ দিন পর চারজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ কুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের শফিকুল ইসলাম, ঝিকরগাছার বাঁকড়া গ্রামের বিল্লাল হোসেন ও তার স্ত্রী সাগরিকা খাতুন, এবং কুল্লা গ্রামের বিকাশ দেবনাথ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের জানান, গত ১৫ অক্টোবর জীবননগরের সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে স্বর্ণের বার আত্মসাতের একটি ঘটনা ঘটে। এরপর একই এলাকার পাঁচজন নিখোঁজ হন। এ ঘটনায় শওকত আলী নামের একজন জীবননগর থানায় অপহরণ মামলা করেন।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোরের হাজিরবাগ কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারের গোডাউনে অভিযান চালিয়ে অপহৃত চারজনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয় এবং পরবর্তীতে আরও তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উদ্ধারকৃতদের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং উদ্ধার হওয়া চারজনকে পরিবারের জিম্মায় দেওয়া হবে। তদন্ত শেষ হলে অপহরণের পূর্ণ রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”

Reneta

উদ্ধারকৃতরা হলেন জীবননগরের গোয়ালপাড়া গ্রামের আনারুল ইসলাম, হাসান মিয়া, আবুল হোসেন ও স্বপন ইসলাম। অপহরণের ২২ দিন পর তাদের উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২২ দিন পর৪ জন উদ্ধারগ্রেপ্তার ৪চুয়াডাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT