চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজা উপলক্ষে চলবে ৪ জোড়া পূজা স্পেশাল ট্রেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের ট্রেন স্টেশন থেকে চলন্ত ট্রেনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাড়তি যাত্রীর চাপ মোকাবেলায় ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটে চলবে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া স্পেশাল ট্রেন। প্রতিটি ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে যাত্রীর আসন সংখ্যা ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি।

Banglabid

টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের সমান হলেও এসি আসনে দিতে হবে ৩০% এবং নন-এসি আসনে ২০% অতিরিক্ত ভাড়া।

চলাচলের সময়সূচি:

  • ৩০ সেপ্টেম্বর: চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন ছাড়বে দুপুর ২টা ৪৫ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। একই রাতে কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
  • ১ অক্টোবর: কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ ছাড়বে সকাল ১১টা ৩০ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। রাতে আবার ঢাকা থেকে কক্সবাজার যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
  • ৩ অক্টোবর: দুপুরে কক্সবাজার থেকে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’, রাতে ঢাকা থেকে কক্সবাজার যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
  • ৪ অক্টোবর: সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন ছাড়বে। একই রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, পৌঁছাবে ভোর ৪টা ৩০ মিনিটে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান বলেন, “দুর্গাপূজার সময় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বাড়তি ট্রেনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ জোড়াআসন্ন শারদীয় দুর্গাপূজাপূজা স্পেশাল ট্রেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে শবনম ফারিয়ার বিয়ে

পরবর্তী

জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে: আনিসুল ইসলাম মাহমুদ

পরবর্তী
আনিসুল ইসলাম মাহমুদ speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে: আনিসুল ইসলাম মাহমুদ

গাজা শহরে ধ্বংসস্তূপের পাশে মানুষ ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT