চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে একদিনে ৪ জন খুন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২০ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পের রাতের দৃশ্য, আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক সন্ত্রাসী হামলায় গতকাল সারাদিনে ৪ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। এই হামলাগুলোর কারণে আহত হয়েছেন আরো ২ জন রোহিঙ্গা।

গতকাল (৫ ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে এবং রাতে উখিয়া উপজেলার ৪, ১৫ ও ১৭ নম্বর ক্যাম্পে এইসব সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে অজ্ঞাত একদল দুষ্কৃতকারী ইমাম হোসেন নামক একজন রোহিঙ্গা যুবককে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কেন বা কারা এই হত্যাকাণ্ড করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখবে পুলিশ।

Banglabid

গতকাল রাত ১০টার দিকে আরসার ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা অপর রোহিঙ্গা গ্রুপ আরএসওর সদস্যদের ওপর গুলি ও দা ছুরি দিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি হামলায় ৪ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়। আহতদের ক্যাম্পে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে মোঃ জোবায়ের (১৬) নামে একজন রোহিঙ্গা মারা যান।

হাসপাতালে নেওয়ার পর আনোয়ার সাদেক (১৭) নামে অপর একজন রোহিঙ্গা নিহত হয়। এই ঘটনায় আহত আরও ২ জন রোহিঙ্গাকে এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পরপরই এপিবিএন ও থানা পুলিশ রাতে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।

এছাড়াও গতকাল রাত ৯টার দিকে আরসার একদল সন্ত্রাসী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে গিয়ে আবুল কাশেম নামে একজন রোহিঙ্গাকে তার বাড়ি থেকে বের করে উপুর্যুপরি গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবুল কাশেম ওই ক্যাম্পের আবুল বশরের পুত্র এবং তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পে আরসার বিরুদ্ধে শান্তি শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Reneta

একদিনেই আরসা সন্ত্রাসীদের হাতে ৪ জন রোহিঙ্গা হত্যাকান্ডের ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। ২দিন আগে বান্দরবান জেলার একটি আদালতে আরসার প্রধান আতাউল্লাহ জুনুনিসহ তার ৪৯ জন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়ারোহিঙ্গা ক্যাম্পহত্যাকান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT