জনপদ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কোতোয়ালী মডেল থানার প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোতোয়ালী মডেল থানার প্রবেশদ্বার, যেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ময়মনসিংহের গৌরীপুরে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকে থাকা একই পরিবারের বউ, শাশুড়ি ও শিশু সন্তানসহ ৪ নিহত হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫), একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, নিহতদের মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিষয়:ট্রাকের ধাক্কা ময়মনসিংহ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…