শিক্ষা

জুলাই-আগস্টে ঢাবিতে সহিংসতায় জড়িতদের অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের দৃশ্য, সবুজ মাঠ ও বৃক্ষের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, সবুজ মাঠ ও বৃক্ষের মাঝে, আকাশে মেঘের ছায়া পড়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

রোববার ২৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

জুলাই-আগস্টে ঢাবিতে সহিংসতার তদন্তের জন্য ৪ সদস্যের কমিটি গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিনকে। এছাড়াও রয়েছেন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর শেহীন আমিন ভূঁইয়া ও ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)।

কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।

বিষয়:আগস্ট জুলাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…