আন্তর্জাতিক

ওমানে আশুরার অনুষ্ঠানে মসজিদের কাছে গুলিতে নিহত ৪

ওমানে আশুরার অনুষ্ঠানে গুলির ঘটনা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানে আশুরার অনুষ্ঠানে গুলির ঘটনায় আহত ও নিহতের খবর, রাতের দৃশ্য ও পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওমানের রাজধানী মাস্কাটে শিয়া মুসলমানদের একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর নাতি ইমাম হুসাইন (আ.) এর শাহাদাতবার্ষিকী স্মরণে গতরাতে শোকানুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।

রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে, গতকাল ১৭ জুলাই মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটের আল-ওয়াদি আল-কবির এলাকায় ইমাম আলী বিন আবি তালিব মসজিদের আশেপাশে ঘটনাটি ঘটেছে। হতাহতদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।

গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে মাস্কাটের ইমাম আলী মসজিদের কাছে লোকজনকে দৌড়ে পালাতে ও মসজিদের একটি মিনার দেখা গেছে এবং গুলির শব্দ শোনা গেছে। হামলারর পর ইমাম আলী মসজিদের ওই এলাকা পুলিশ ঘেরাও করে রেখেছে। সাংবাদিকদের মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাটের ওয়াদি আল-কবির এলাকায় ‘সন্ত্রাসী হামলায়’ চারজন পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- গুলাম আব্বাস, হাসান আব্বাস, সাইয়্যেদ কাইসার আব্বাস ও সুলাইমান নাওয়াজ।

গুলি চালানোর পরে মাস্কাটে নিযুক্ত মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে এবং মঙ্গলবার সমস্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে।

বিষয়:আশুরা ওমান মাস্কাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…