চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সহিংসতায় আগুনে পুড়ে নিহত ৪

চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের ভেতর ও বাইরে ক্ষতিগ্রস্ত অবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর চুয়াডাঙ্গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছে ৪ জন।

সোমবার (৫ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত জেলা জুড়ে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও তার ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাড়িতে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ আলী আজগার টগরের বাড়িতে, দীলিপ কুমার আগরওয়ালার রাজনৈতিক কার্যালয়ে, শিল্পপতি এম এ রাজ্জাক খানের বাড়িসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিলে ৪ জন পুড়ে মারা যায়। নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাকিব হোসেন ডিজে (২০) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার পুলিশ লাইন পাড়ার সাইদুর রহমানের ছেলে তাফিম (১৬)। অন্য দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান।

বিষয়:আগুনে পুড়ে চুয়াডাঙ্গায় নিহত ৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…