টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছে।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানিয়েছেন, আজ (১৯ নভেম্বর) ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মধুপুরগামী একটি পিকআপ মালাউড়ি প্রাইমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে সেখানে ধনবাড়ি থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সংর্ঘষ হয়।
তনি জানান, এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা ৪ জনের মধ্যে দুইজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুইজন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতরা সবাই জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্ধা গ্রামের বাসিন্দা। বাসটি আটক করে থানা নেওয়া হয়েছে।








