জনপদ

ফ্ল্যাটে বিস্ফোরণে শিশুসহ আহত ৪

অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত ঘর ও পোড়া আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর, পোড়া আসবাবপত্র ও ধোঁয়া বের হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকাটি হঠাৎ বিস্ফোরণে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছে। শনিবার ৯ ডিসেম্বর সকাল ৭টার দিকে স্থানীয় আকবর হোসেন এর বাড়ির ৫ তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, আকবর হোসেনের ভাড়াটিয়া রিজভী আহমেদ রাসেল(৪২), রোজিনা বেগম(৩৫), রাইয়ান আহমেদ (২ বছর ৫ মাস), সাহিদা খাতুন (৬৫)। আহতদের মুন্সিগঞ্জ সদর হাপাতালে নেয়া হলে তাদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান,আমরা এখনও নিশ্চিত হতে পারিনি কীভাবে বিস্ফোরণটি ঘটেছে। তবে, প্রাথমিকভাবে ধারনা করছি ঘরে কোনোভাবে প্রথমে খুব সামান্য আগুন ধরেছিল। সবার অগোচরে সেই আগুন ধীরে ধীরে বড় হয় এবং বদ্ধ ঘরে অক্সিজেনের ঘাটতি করে। পরে প্রচণ্ড শক্তি নিয়ে নিয়ে বিস্ফোরিত হয়। এটাকে আমাদের ভাষায় ‘ব্যাকগ্রাফ’ বলে।

বিষয়:মুন্সিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…