চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে নগদ সংগ্রহ ৩৯ লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় বিকেল ৫টা পর্যন্ত ৩৯ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা নগদ সংগ্রহ হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, টিএসসি গণত্রাণ কর্মসূচি থেকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত ২৯ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে।

আজ সকাল ৮টায় ত্রাণ কার্যক্রম শুরু হয়। দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন খাদ্যসামগ্রী ও জরুরি পণ্য বোঝাই ট্রাক, মাইক্রোবাস, রিকশা আসছে (টিএসসি) গেটে। সেখান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে জমা করা হচ্ছে টিএসসি ক্যাফেটেরিয়া ও গেমস রুমে। গতকাল সারাদিনও এভাবে ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছিলেন তারা। পরে এসব ত্রাণ নির্ধারিত পরিমাণে প্যাকেজিং করে রাতে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সংগ্রহে টিএসসির মূল ফটকে বুথ বসানো হয়েছে। সেখানে বিভিন্ন পর্যায়ের মানুষ তাদের সাধ্যমতো চাল-ডাল, চিড়া-মুড়ি, বিস্কুট ও বিশুদ্ধ খাবার পানিসহ নানা পদের শুকনা খাবার দিয়ে যাচ্ছেন। অনেকে নগদ অর্থও দিচ্ছেন।

টিএসটিতে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। শুধু খাদ্যসামগ্রী নয়, সংগ্রহ করা হচ্ছে টাকাও। একদল শিক্ষার্থী সেসব খাবার গ্রহণ করছে, আরেকটি দল খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছে। সেখানে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার কয়েক ট্রাক ত্রাণের পাশাপাশি ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা সংগ্রহ করতে পেরেছিলেন তারা।

Reneta

বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজে অংশ নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ২০০টি স্পিডবোটে করে দুর্গত এলাকায় গেছেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেন, গত রাতে (বৃহস্পতিবার রাতে) আমাদের ত্রাণের যে ট্রাক গিয়েছে, সেটি সারা দিন কুমিল্লা-চিটাগং মহাসড়কে আটকে ছিল। বিকালের দিকে তারা এগোতে পেরেছে। বন্যার্তদের জন্য ট্রাকে করে পানি, শুকনা খাবার, ওষুধ, লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য পাঠানো হয়েছে। গতকাল আমাদের ২০০ এর মতো বোট সেখানে গিয়েছিল। ত্রাণ সংগ্রহের স্বচ্ছ হিসাব রাখার ব্যাপারেও আন্দোলনের সমন্বয়কেরা সচেষ্ট।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি-ইনস্পায়ার ফিটনেস বাই সোহেল তাজ এর পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষের জন্য কিছু ত্রাণ সামগ্রী পাঠাতে চাচ্ছি। কুমিল্লাতে কোনো পয়েন্ট আছে কিনা জানালে পাঠিয়ে দিবো।

পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণত্রাণ সংগ্রহের এই উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন।

সেই বিজ্ঞপ্তিতে সব স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা-উপজেলায় জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের অনুরোধ করা হয়। কেন্দ্রীয় প্রতিনিধিদল সবার সঙ্গে সমন্বয় করে বন্যাকবলিত এলাকার লোকজনের উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদ : 01886969859, রকেট : 018869698597 (মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।)

ব্যাংক অ্যাকাউন্ট  Mohammad Anisur Rahman Account : 20503100200291004 Badda Branch, Dhaka Islami Bank Bangladesh. Swift code: IBBLBDDH Routing Number: 125260341

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণত্রাণটিএসসিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন

এপ্রিল ৩০, ২০২৬

রাজনৈতিক ব্যক্তিত্বকে অর্থনৈতিক খাতে পদায়ন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ৩০, ২০২৬

শের-ই-বাংলায় গ্যালারিতে শেড বসানো ও সোলার স্থাপনের উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬

দীর্ঘ সাক্ষাৎকারে যেভাবে মনের দুয়ার খুলে দিলেন সাকিব

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সকালে কমে সন্ধ্যায় আবার বাড়ল স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT