চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে নৌকা ডুবে ৩৮ অভিবাসীর প্রাণহাণি, বহু নিখোঁজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১১, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনায় হর্ন অফ আফ্রিকার অন্তত ৩৮ জন মারা গেছে। এছাড়াও নিখোঁজ রয়েছে অন্তত ১০০ জন। তারা সকলেই অভিবাসী প্রত্যাশী ছিল।

মঙ্গলবার (১১ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের বন্দর শহর এডেনে নৌকাটি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি অন্তত ২৫০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে মাত্র ৭৮ জনকে উদ্ধার করতে পেরেছে স্থানীয় মৎস্যজীবী বাসিন্দারা। বাকি শতাধিক অভিবাসী এখনও নিখোঁজ রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত সকলেই হর্ন অফ আফ্রিকার। নৌকাটি মূলত প্রবল বাতাসের কারণে ডুবে যায় বলেও জানান তারা।

এডেনের পূর্বে রুদুমের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বোর্ডে যারা ছিল তারা সবাই অভিবাসী। যাদের বেশিরভাগ ইথিওপিয়া থেকে আসছিল। তারা উপসাগরীয় রাজ্যগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে।

রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা বলেন, নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়।

Reneta

তিনি বলেন, মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দারা ৭৮ জন অভিবাসীকে উদ্ধার করতে পেরেছেন। উদ্ধার হওয়া যাত্রীরা বলছেন, একই নৌকায় তাদের সাথে থাকা আরও ১০০ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান খুরমা। এছাড়া জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৮ অভিবাসীর প্রাণহাণিইয়েমেনইয়েমেনে নৌকা ডুবে
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT