বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারীতে ৩৬ তম বার্ষিক মহোৎসব মতুয়া মহাসম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে মহোৎসবের সমাবেশ, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিতলমারীতে ৩৬ তম মহোৎসবের মহাসম্মেলনে হাজারো মানুষ অংশগ্রহণ করছে, উৎসবের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের নবঘাট আরুলিয়া শ্রী শ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে ৩৬ তম বার্ষিক মহোৎসব মতুয়া মহাসম্মেলন। যেখানে অংশ নেন হাজারও ভক্ত ও দর্শনার্থীরা।

সেবাশ্রমের উদ্যোগে রোববার মধ্যরাতে অধিবাসের মাধ্যমে শুরু হয়ে সোমবার মন্দির প্রাঙ্গণে এ মহোৎসব ও মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মতুয়া ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন। তারা বলেন: আমরা প্রতিবছরের ন্যয় এবারও মতুয়া সম্মেলনে অংশ নিয়েছি।  এবার এটি মহোৎসবে পরিণত হয়েছে, আপনারাও আসবেন।

নবঘাট আরুলিয়ায় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রমের সেবক শ্রীমৎ নরেশ গোঁসাই, বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ও মহাসচিবসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…