উপজেলা নির্বাচনে ৩৬ শতাংশ ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়: নির্বাচন কমিশনার
একজন পুরুষ ব্যক্তি সাক্ষাৎকারে বসে আছেন, পটভূমিতে টেলিভিশন চ্যানেলের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
উপজেলা নির্বাচনে ৩৬ শতাংশ ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় বলে জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে ভোটার আনার দায়িত্ব ইসির না মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভোট বর্জন ভোটার না আসার একটা ফ্যাক্টর। জাল ভোট রোধে ব্যালটের ব্যবহার বন্ধ করে ভবিষ্যতে ভারতীয় ইভিএম আনার পরামর্শ এই কমিশনারের। মন্ত্রী-এমপিদের লাগাম টেনে ধরায় প্রথম দফায় ভোটের পরিবেশ সুষ্ঠু ছিলো জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ধাপে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ইসি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






