চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে কারখানায় ভয়াবহ আগুনে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০২২
আন্তর্জাতিক
A A
কারখানায় আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৬ জন নিহত এবং দুইজন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমর তথ্য প্রকাশ করেন।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বিকেলে চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে।

Banglabid

রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, উদ্ধারকারী পরিষেবাগুলি ৪টা ২২ মিনিটে কাইজিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে আগুন লাগার খবর পায়।

সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, খবর পেয়ে ফায়ার রেসকিউ ডিটাচমেন্ট কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনাস্থলে ইউনিট প্রেরণ করে। এ ছাড়া জননিরাপত্তা, জরুরি উদ্ধারকারী দল, পৌর প্রশাসন এবং বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের ইউনিটগুলো জরুরি ব্যবস্থাপনা এবং উদ্ধার কাজ চালানোর জন্য ঘটনাস্থলে ছুটে গেছে। স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন নিভিয়ে ফেলা হয়।

এ ছাড়া এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

Reneta

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুর্নীতির কারণে চীনে এ ধরনের শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

চার বছর আগে উত্তর তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে বিশাল বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিল, যা চীনের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারখানায় আগুনচীনে
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT