৫০ মিটার রাইফেলে ফাইনালের আগে বাদ বাংলাদেশ

কমনওয়েলথ গেমসে মেয়েদের ৫০ মিটার রাইফেল প্রোনের ফাইনালের আগেই বাদ পড়েছেন বাংলাদেশের দুই শুটার।
কোয়ালিফিকেশন রাউন্ডে সুরাইয়া আক্তার ১৪তম স্থান দখল করেছেন। শারমিন শাপলা হয়েছেন ১৭তম।
বৃহস্পতিবার ৬০৪ দশমিক ৩ স্কোর করেন সুরাইয়া। শারমিন করেন ৫৯৯ দশমিক ২।
২১তম কমনওয়েলথ গেমসে এবার বাংলাদেশসহ ৭১টি দেশ অংশ নিয়েছে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এই আসরে বাংলাদেশের প্রথম পদক আসে ১০ মিটার এয়ার রাইফেলে, রৌপ্য পদক জেতেন শুটার আব্দুল্লাহ হেল বাকি।
এরপর শাকিল আহমেদের হাত ধরে শুটিংয়ে আসে আরেকটি রুপা। ছেলেদের ৫০ মিটার পিস্তলে রুপা উপহার দেন খুলনার তরুণ।
কমনওয়েলথে এ যাবতকালে বাংলাদেশ আটটি পদক জিতল। সবকটি পদকই শুটিং থেকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






