চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৮ অনুষদের ৩৫ কৃতি শিক্ষার্থী

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৫:০০ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
শিক্ষা
A A

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারের মতো ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ৮ টি অনুষদের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ মে) বেলা ১২ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

গত বছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রথমবারের মতো প্রদান করা হয়। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ থেকে প্রতি অনুষদের প্রথম তিনজন করে সর্বমোট ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি প্রথমেই অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা প্রথম হয়েছ যোগ্যতার ভিত্তিতে। যেই যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরও উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে।’

Reneta

তিনি আরও বলেন, ‘মানুষ যতটুকু চেষ্টা করবে, ততটুকুই পাবে। তাই কঠোর পরিশ্রম করার চেষ্টা করবে। তোমরা যারা জুনিয়র আছ, তোমরাও ভালো ফল অর্জনের চেষ্টা করবে। এ অর্জন উচ্চশিক্ষার প্রতিযোগিতায় তোমাদের এগিয়ে রাখবে। শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনারা ভালো পড়াশোনা করাবেন, রেজাল্ট প্রদানের ক্ষেত্রে নমনীয় থাকবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৫ কৃতি শিক্ষার্থী৮ অনুষদইসলামী বিশ্ববিদ্যালয়ডিনস অ্যাওয়ার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT