চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলেশ্বর মহাদেব মন্দিরে পূজা দিতে গিয়ে নিহত ৩৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমীর পুজো দিতে গিয়েছিলেন ভক্তরা। সেই সময়ই মন্দিরের একটি ছাদ ভেঙে কুয়োয় পড়ে যান বেশ কয়েকজন। এতে সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী ৩৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ৩১ মার্চ এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার ইন্দোরের বিখ্যাত বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমী উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান। ভিড়ের চাপেই ছাদটি ভেঙে পড়ে। সাথে সাথে কুয়োর মধ্যে তলিয়ে যান বহু ভক্ত। উপস্থিত জনতাই উদ্ধার কাজ শুরু করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উদ্ধারকারী দল মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করেছে বলে জানায়। এর আগে ঘটনার দিন বৃহস্পতিবার ১৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছিল। নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান কর্তৃপক্ষ।

শুক্রবার ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি জানান, ৩৫ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে উদ্ধারকাজ শুরু হয়েছিল। ১৮ ঘণ্টা কেটে গেলেও উদ্ধারের কাজ চলছে।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মীনারায়ণ শর্মা জানান, শক্তপোক্ত ভিত না গড়েই কুয়োর উপর ছাদ বানানো হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতমধ্য প্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT