চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক যে ছিল রাজা’র শুটিং শেষ করলেন জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

সৃজিত মুখার্জি পরিচালিত ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত ‘এক যে ছিল রাজা’ চলচ্চিত্রে ভাওয়াল রাজার বোনের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। গতকাল ১৯ ফেব্রুয়ারি এই ছবির শুটিং শেষ করেছেন জয়া।

শুটিং শেষে সামাজিক মাধ্যম ফেসবুকে সৃজিত মুখার্জির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন জয়া। সেখানে লিখেছেন, “‘এক যে ছিল রাজা’ ছবির শুটিং শেষ করেছি। ‘রাজকাহিনী’র পরে এটা সৃজিতের মতো অসাধারণ একজন পরিচালকের সঙ্গে একটি স্মরণীয় কাজ। ‘এক যে ছিল রাজা’ ছবির পুরো টিমের সঙ্গে কাজ করতে দারুণ লেগেছে এবং এই স্মৃতি আমি সারাজীবন মনে রাখব। এখন ছবি মুক্তির অপেক্ষা। এই ছবি থেকে দারুণ গল্প প্রত্যাশা করতে পারেন ভক্তরা।”

চলচ্চিত্রের শুটিং এর জন্য পরিচালক প্রথমে বাংলাদেশকে বেছে নিলেও যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের নীতিমালা সংক্রান্ত ঝামেলা, শুটিং এর অনুমতি বা বাইরের শিল্পীদের কাজের অনুমতি পাওয়া না পাওয়া বিষয়ক সমস্যাগুলোর সমাধান করতে যে সময় লাগত তা নষ্ট করতে চাননি পরিচালক। আর তাই, দেরি না করে ভারতেই শুরু করে দিয়েছেন ‘এক যে ছিল রাজা’র শুটিং।

ভাওয়ালের জমিদারের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হয় মাত্র ২৫ বছর বয়সে এক বিশেষ অসুখে। সেসময় তার সৎকারও করা হয়। কিন্তু ১২ বছর পর তিনি আবারও ফিরে এলে শুরু হয় সম্পত্তি নিয়ে লড়াই আর সেই মামলা চলে ১৬ বছর ধরে। এই গল্পের মূল চরিত্র চারটি। ভাওয়াল রাজা আর তার বোন ছাড়াও গল্পে আছে তার উকিল আর শ্যালক, রাজার স্ত্রীর চরিত্রটিও কম গুরুত্বপূর্ণ নয়।

‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে নির্মিতব্য এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় থাকবেন যিশু সেনগুপ্ত। উকিলের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অপর্না সেন ও অঞ্জন দত্ত। ডাক্তারের চরিত্রে থাকবেন রুদ্রনীল আর ভাওয়াল রাজার রক্ষিতার চরিত্রে থাকবেন তনুশ্রী চক্রবর্তী। রাজার স্ত্রী হচ্ছেন রাজনন্দিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক যে ছিল রাজাজয়া আহসানশুটিংসৃজিত মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT