চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ মহলের চাপে নয়, পুত্রকে দেখতেই দেশে শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

মাস দেড়েক পর রবিবার (২১ জানুয়ারি) বাংলা‌‌দে‌শে এ‌সে‌ছেন দেশের তারকা অভিনেতা শা‌কিব খান। সম্প্র‌তি ক‌য়েকটি গণমাধ্য‌মে খবর প্রকা‌শ হ‌য়ে‌ছে, একটি বি‌শেষ মহ‌লের চা‌পে নাকি শাকিব খান গোপনে দে‌শে ফি‌রে‌ছেন! এমন খবরে দেশে এসেই নিজের বিরক্তির কথা জানিয়েছেন এই চিত্রনায়ক।

রবিবার দেশে ফেরার পর ‘বিশেষ মহলের চাপে গোপনে দেশে ফিরেছেন শাকিব’-বিষয়‌টি দৃ‌ষ্টি‌গোচর হয়েছে দেশ সেরা এই নায়কের। এ নি‌য়ে বেশ মর্মাহত হয়েছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে সোমবার সন্ধ্যায় তিনি ব‌লেন, আমার দে‌শে আ‌মি ফি‌রে‌ছি। ‌কিন্তু আ‌মি ফেরার আ‌গেই কেন এসব ভূয়া খবর রটা‌নো হ‌য়ে‌ছে সেটা বোধগম্য নয়। আ‌মি জান‌তে চাই, সেই বি‌শেষ মহল কে বা কারা? কি‌সের চা‌পে আ‌মি দে‌শে ফিরব?

শাকিব বলেন, আ‌মি এ‌ দে‌শের নাগ‌রিক। আমার দে‌শে ফির‌তে কী কারও অনু‌মতি লাগবে? না‌কি আ‌মি কোথাও পা‌লি‌য়ে গে‌ছি যে, কারও চা‌পে আমা‌কে দে‌শে ফির‌তে হ‌বে?

Banglabid

তিনি বলেন, অনেকদিন দে‌শের বাই‌রে থাকার জন্য আমার ছেলে জ‌য়ের জন্য মনটা কাঁদছিল। ওকে দেখ‌তেই দে‌শে এ‌সে‌ছি। এটা নি‌য়েও কেন জল ঘোলা করা হ‌চ্ছে?

শাকিব ব‌লেন, ‘যেসব মিডিয়ায় এসব লিখ‌ছে তা‌দের কা‌ছে জান‌তে চাই, সেই বি‌শেষ মহ‌লের নামটাও প্রকাশ করুন। আ‌মিও দেখ‌তে চাই, সেই মহল‌টি কে? যে সব অনলাইনে এসব খবর আসছে তারা নি‌জে‌দের কাট‌তি বাড়া‌নোর জন্য যা‌চ্ছে তাই লি‌খে দি‌চ্ছে, মানুষ‌কে বিভ্রান্ত কর‌ছে বলেও মনে করেন শাকিব।

এ‌দের জন্য মূলধারার সাংবা‌দিকরাও বিভ্রা‌ন্তি‌তে পড়‌ছেন। এ‌দের বিরু‌দ্ধে সরকার, প্রকৃত গণমাধ্যম ও জনগ‌ণের রু‌খে দাঁড়া‌নো উ‌চিৎ।

Reneta

বিষয়‌টি নি‌য়ে তি‌নি সং‌লিষ্ট মন্ত্রণাল‌য়ের মন্ত্রীর স‌ঙ্গে কথা বল‌বেন ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন শাকিব। জানান, প্র‌ত্যেক‌টি কা‌জের জবাব‌দিহিতা থাকা উ‌চিৎ, নাহ‌লে শৃঙ্ক্ষলা থা‌কে না। আ‌মি তথ্যমন্ত্রীর স‌ঙ্গে এসব অনলাইন পোর্টা‌লের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়ার অনু‌রোধ জানাব। দরকার হ‌লে আইনী ব্যবস্থা নেব।

মূলত, অপু বিশ্বা‌সের স‌ঙ্গে ডি‌ভোর্স জ‌টিলতা শা‌কিব খা‌নের অনুপ‌স্থি‌তির কার‌ণে ক‌য়েক‌টি অনলাইন পোর্টাল শা‌কিব দে‌শে ফি‌রে‌ছে ব‌লে সপ্তাহখা‌নেক ধ‌রে খবর প্রকাশ কর‌ছিল। সেখা‌নেই লেখা হ‌য়ে‌ছে, বি‌শেষ মহ‌লের চা‌পে তি‌নি দে‌শে ফি‌রে‌ছেন। ঠিক এ বিষ‌য়টি নি‌য়ে ক্ষে‌পে‌ছেন এ নায়ক।

প্রসঙ্গত, গতকাল বিকেলে ঢাকায় আসার আ‌গে থাইল্যান্ড থেকে শুটিং শেষে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে কলকাতায় যান এ নায়ক। ঢাকায় ক‌য়েক‌দিন বিশ্রাম শে‌ষে আবার উড়াল দে‌বেন অ‌স্ট্রে‌লিয়া। সেখা‌নে আ‌শিকুর রহমানের প‌রিচালনায় সুপার হি‌রো ছ‌বির শু‌টিং কর‌বেন তি‌নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুজয়বুবলীশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT