চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হাজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পবিত্র হজ পালন শেষে গতকাল শুক্রবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি দেশে ফিরেছেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এই পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৯ হাজার ৫০৪ জন হাজি দেশে এসে পৌঁছেছেন।

তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত হজের মোট ৭৮টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের ২৮টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩১টি এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে করে হাজিগণ দেশে ফিরেছেন।

চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে মোট ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। হজযাত্রীদের ৩৫ জন মক্কায়, ১২ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা গেছেন।

এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩৬০ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৭ হাজার ২০২ জন হাজিকে চিকিৎসা দিয়েছে।

Reneta

মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক সেবা দিয়েছে ২৬ হাজার ৩৫ জন হাজিকে। এবছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজযাত্রার কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে।

ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজহাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ৬, ২০২৬

বিশ্ব ক্যান্সার সার্ভাইভার দিবসে ৮ দফা দাবি

জুন ৬, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

ভারত দলে প্রথমবার সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন শ্রেয়াস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT