চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে চিহ্নিত ৩১৪টি সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ বিশ্লেষণে দেশে মোট ৩১৪টি উপজেলা ও থানাকে সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ৫ বছরের ৩৭ হাজার সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

এর মধ্যে ১৩৯টি অতি দুর্ঘটনাপ্রবণ এলাকা, ১৭৫টি দুর্ঘটনাপ্রবণ এলাকা, এবং ২১টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে।

উচ্চ ঝুঁকিপূর্ণ ২১টি এলাকা হচ্ছে, ঢাকা: রাজধানী ঢাকা, ধামরাই, গাজীপুর: গাজীপুর সদর, কালিয়াকৈর, শ্রীপুর, টাঙ্গাইল: কালিহাতী, মাদারীপুর: শিবচর, টেকেরহাট, ফরিদপুর: ভাঙ্গা, পাবনা: ঈশ্বরদী, বগুড়া: শেরপুর, নাটোর: বড়াইগ্রাম, চট্টগ্রাম: মিরেরসরাই, পটিয়া, সীতাকুন্ডু, কক্সবাজার: চকরিয়া, চুয়াডাঙ্গা: দামুড়হুদা, বরিশাল: গৌরনদী, হবিগঞ্জ: মাধবপুর, ময়মনসিংহ: ত্রিশাল, ভালুকা

অতি দুর্ঘটনাপ্রবণ ১৩৯টি উপজেলা/থানা হচ্ছে, ঢাকা বিভাগ: রাজধানী, ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ সদর, সিঙ্গাইর, গাজীপুর সদর, টঙ্গী, কালিয়াকৈর, শ্রীপুর, টাঙ্গাইলের কালিহাতী, মধুপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ, বন্দর, মুন্সীগঞ্জের গজারিয়া, নরসিংদীর রায়পুরা, পলাশ, কিশোরগঞ্জের ভৈরব, শরীয়তপুরের জাজিরা, ফরিদপুরের সদর ও ভাঙ্গা, গোপালগঞ্জের কাশিয়ানি, রাজবাড়ির সদর উপজেলা ইত্যাদি।

চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উল্লেখযোগ্য উপজেলাগুলোর মধ্যেও বহু এলাকা এই তালিকায় রয়েছে, যেমন চট্টগ্রামের সীতাকুন্ড, মিরেরসরাই, পটিয়া, বগুড়ার শেরপুর, নওগাঁর মান্দা, যশোরের অভয়নগর, খুলনার ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, ময়মনসিংহের ত্রিশাল, হবিগঞ্জের মাধবপুর ইত্যাদি।

দুর্ঘটনাপ্রবণ ১৭৫টি উপজেলা/থানা হচ্ছে, এই তালিকায় রয়েছে দেশের প্রায় সব বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন উপজেলা। ঢাকা বিভাগের নবাবগঞ্জ, টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ফরিদপুরের বোয়ালমারী, রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া, কক্সবাজারের টেকনাফ, রাজশাহীর গোদাগাড়ি, নওগাঁর পত্নীতলা, খুলনার পাইকগাছা, যশোরের মনিরামপুর, রংপুরের বদরগঞ্জ, বরিশালের বাবুগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া ও সিলেটের কোম্পানীগঞ্জসহ মোট ১৭৫টি এলাকা দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত।

Reneta

দুর্ঘটনার প্রধান কারণসমূহ

১️। সড়কের নকশা ও অবকাঠামোগত ত্রুটি
২। সড়ক নিরাপত্তা উপকরণের অভাব (সাইন, মার্কিং, বিভাজক ইত্যাদি)
৩️। যানবাহনের গতি নিয়ন্ত্রণে জনবল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা
৪️। একই সড়কে বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল
৫️। চালকদের দক্ষতার অভাব
৬️। সড়ক পার্শ্ববর্তী এলাকার জনবসতির অসচেতনতা

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৩১৪ এলাকার বাইরেও দুর্ঘটনা ঘটছে, তবে তা নিয়মিত নয়। যেসব এলাকায় ধারাবাহিকভাবে দুর্ঘটনা ঘটছে, সেগুলোকেই এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দেশের সড়ক-মহাসড়ক উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা ও গতি বৃদ্ধি পাচ্ছে ফলে দুর্ঘটনাপ্রবণ এলাকার পরিসরও বাড়ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সরকারের উচিত একটি নিরাপদ ও টেকসই সড়ক পরিবহন কৌশল প্রণয়ন করে তা বাস্তবায়নে স্থানীয় কমিউনিটি ও বেসরকারি সংগঠনগুলোর সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩১৪টি সড়ক দুর্ঘটনাপ্রবণরোড সেফটি ফাউন্ডেশনসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা

জুন ২৩, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

জুন ২৩, ২০২৬

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT