চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ দিনে ৩০,৭৮২ হাজি দেশে ফিরেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে গত ১৩ দিনে দেশে ফিরেছেন মোট ৩০ হাজার ৭৮২ হাজি। চলতি বছর সৌদি আরবে গিয়ে মোট ২৩ হজযাত্রী মৃত্যুবরণ করেন। 

বুধবার ২৭ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক থেকে হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ২৬ জুলাই পর্যন্ত মোট ৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

Banglabid

বুলেটিনে আরও জানানো হয়েছে, বাংলাদেশ হজ মেডিক্যাল টিমের একটি প্রতিনিধি দল গত সোমবার রাতে মক্কার কিং আবদুল আজিজ হাসপাতাল, আল নূর হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা অসুস্থ বাংলাদেশি হাজিদের দেখতে যান এবং অসুস্থ হাজিদের চিকিৎসা সেবার বিষয়ে খোঁজ খবর নেন।

২৩ হজযাত্রীর মৃত্যু
চলতি বছর সৌদি আরব গিয়ে মোট ২৩ হজযাত্রী মৃত্যুবরণ করেন। এর মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৭ জন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান।

মৃত্যুবরণকারী হজযাত্রীরা হলেন, ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালীর নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নওগাঁর মো. আব্দুল মোত্তালিব, ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার ফারজিন সুলতানা, ঢাকার মোরশেদ হাসান সিদ্দিকী এবং সবশেষ ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম।

Reneta

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ম মন্ত্রণালয়হাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

এনআইডি সংশোধনে নতুন কী লাগবে

আগস্ট ১৩, ২০২৬

চঞ্চল ছাড়া যে ম্যাজিক সম্ভব ছিলো না!

আগস্ট ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ সম্ভব?

আগস্ট ১৩, ২০২৬

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT