আন্তর্জাতিক

সাগরের তলদেশে ৩ হাজার বছরের পুরনো জাহাজের সন্ধান

সাগরের তলদেশে ৩ হাজার বছরের পুরনো জাহাজের সন্ধান, গবেষকরা পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষকরা সাগরের তলদেশে ৩ হাজার বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলের নর্থ উপকূলে ভূমধ্যসাগরের তলদেশে ৩ হাজার বছরের বেশি পুরনো জাহাজের সন্ধান পাওয়া গেছে। লন্ডনে তালিকাভুক্ত এনার্জি সংস্থা ‘এনার্জিন’ সমুদ্রের তলদেশে জাহাজটির সন্ধান পায়।

সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাহাজটির বেশকিছু মালামালও অক্ষত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশটির পুরাকীর্তি বিভাগ। নিয়মিত তেল ও গ্যাস জরিপের সময় এই ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটির (আইএএ) বলছে, ভূমধ্যসাগরে খুঁজে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে এটিই সবচেয়ে পুরোনো।

জাহাজটিতে শতাধিক মালামালের মধ্যে দুই হাতলবিশিষ্ট জগ পাওয়া গেছে। এসব জগে ব্রোঞ্জ যুগে সমুদ্রে মদ বা জলপাই তেলের মতো পণ্য সংরক্ষণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সন্ধান পাওয়া জাহাজটি খ্রিষ্টপূর্ব ১৩ বা ১৪ শতকের।

পুরাকীর্তি কর্তৃপক্ষ বলছে, জাহাজটি ৩ হাজার ৩০০ বছরের পুরনো। জাহাজটি ব্রোঞ্জ যুগের সময়কার। রোবটের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে সন্ধান পাওয়া জাহাজটি থেকে মালামাল উদ্ধার করা হচ্ছে। ইসরায়েলের অ্যান্টিকুইটিস অথরিটি এর কিছু ছবিও প্রকাশ করেছে।

বিষয়:৩ হাজার বছর ইসরায়েল ভূমধ্যসাগর সন্ধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…