আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় বেইত হানুনে ৯ জন ও নুসেইরাত উদ্বাস্তু শিবিরে ৭ জনসহ ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আল ওয়াফা হাসপাতালের ওপরের তলায় ইসরায়েলি হামলায় ৭জন নিহত ও অনেকে গুরুতর আহত হয়েছেন।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে মুক্তি দিতে ইসরায়েলের কাছে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। গত শুক্রবার আবু সাফিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ইসরাইলি সেনারা।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা জাবালিয়া ও বেইত লাহিয়ায় হামাসের ১৪ জনকে হত্যা করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৪৫ হাজার ৪শ’৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…