জনপদ

টাঙ্গাইলে ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

টাঙ্গাইলে ছাদ ধসে নিহত শ্রমিকদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ছাদ ধসে নিহত শ্রমিকদের উদ্ধার ও উদ্ধারকার্য পরিচালনা করছে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে একতা রাইচমিলের বয়লারের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ৫ জন।

রবিরার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গোপালপুরের ডুবাইলে একতা রাইচ মিলে রাতে কিছু শ্রমিক ধান সিদ্ধ করতে ছিল। এ সময় হঠাৎ দো’তালার বয়লারের ছাদ ধ্বসে কয়েকজন শ্রমিক চাঁপা পড়ে। পরে এলাকাবাসী উদ্ধার কাজে নামে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় ৩ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয় এবং ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এখনো ঘটনাস্থলে উদ্ধার কাজে নিয়োজিত আছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায় নি।

বিষয়:ছাদ ধ্বস টাঙ্গাইল শ্রমিক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…