অপরাধ

অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ ডাকাত আটক করেছে কোস্টগার্ড

কোস্টগার্ডের সদস্যরা অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোস্টগার্ডের সদস্যরা অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে, তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: চাঁদপুরের মতলব উত্তরে ১টি দুইনলা বন্দুক, বিভিন্ন দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

আটককৃতরা হলো— মো. আরিফ হোসেন (২৩), সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯)। তারা সবাই মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের বাসিন্দা।

শনিবার ২৪ জুন সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোর ৪ টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মতলব উত্তর উপজেলার এখলাছপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় একটি বাড়িতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দুইনলা বন্দুক, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ ডাকাত সদস্যকে আটক করা হয়।

সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন নৌপথে চলাচলকারী লঞ্চ, বাল্কহেড, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং তৈরি কৃত অস্ত্র বিভিন্ন রাকাত দলের কাছে বিক্রি করত বলে জানায় কোস্টগার্ড।

বিষয়:কোস্টগার্ড ডাকাত আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…