অপরাধ

দিনদুপুরে ডাকাত ধরলেন বনশ্রীবাসী

দিনদুপুরে ডাকাত ধরলেন বনশ্রীবাসী

দিনে দুপুরে ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে দুই যুবক। বোমার ভয় উপেক্ষা করে সাহস করে তাদের আটক করে রাজধানীর বনশ্রীবাসী।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বনশ্রী সেন্ট্রাল রোডের মিষ্টির দোকান ‘সুইট এন সুইট’-এ ঢুকে দোকানীকে জিম্মি করে ক্যাশবাক্স লুট করে দুই যুবক। টাকা নিয়ে বের হওয়ার সময় সেলসম্যানের চিৎকারে লোকজন এগিয়ে আসে। সেসময় হাতে থাকা কথিত বোমা ফাটানোর ভয় দেখায় দুই যুবকের একজন।

কিন্তু, তারা দোকান থেকে বের হওয়ার পর ঘটনা আঁচ করতে পেরে ধাওয়া করে এলাকাবাসী। dakatওই সময় পুরো এলকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সব ভয় জয় করে দুই যুবকে আটক করে সাহসী জনতা।

সেসময় উত্তেজিত লোকজন তাদের গণপিটুনিও দেয়। দুই যুবক দাবি করে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে নিজেদের এবং বিভাগের নাম জানতে চাইলে বিভ্রান্তিমূলক উত্তর দেয়।

পরে পুলিশ এসে দুই যুবককে থানায় নিয়ে যায়।

বিষয়:ডাকাত আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…