চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক আইজিপিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
- সেমি লিড, আদালত
A A

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে “জঙ্গি নাটক” সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজি একেএম শহীদুল হকসহ তিনজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শহীদুল হকের পাশাপাশি অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নের্তৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেন।

আগামী ২৫, ২৭ ও ২৯ মে আলাদা ভাবে একেকজনকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া আগামী ১৪ জুলাই এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আজ আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আদেশের বিষয়ে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, তদন্তে এমন কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে যার জন্য তাদেরকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। সেই সাথে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিলো। তবে আমরা দুই মাস সময় চেয়েছি। আদালত সময় মঞ্জুর করেছেন।

গত ৯ এপ্রিল পুলিশের এই তিন কর্মকর্তাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে অনুযায়ী ২০, ২১ ও ২২ এপ্রিল জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।

Reneta

গত ২৪ মার্চ এই মামলায় তিন জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। উর্দ্ধতন এই তিন পুলিশ কর্মকর্তার নির্দেশ ও পরিকল্পনায় জাহাজবাড়ি হত্যাকান্ড সংঘটিত হযেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। সেদিন তিনি বলেন, জঙ্গি তকমা দিয়ে জাহাজবাড়িতে নয় তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে হত্যা করা হয়। ইসলামী ভাবধারা সম্পন্ন মানুষদের ভেতর ভয়ের সংস্কৃতি চালু করতেই এভাবে জঙ্গি আখ্যা দিয়ে এভাবে হত্যা করা হয়। যাতে শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালকল্যানপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT