জনপদ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতের মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার ও উদ্ধারকার্য চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে মালবাহী লরি ও পিকাপের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত ও দুইজন আহত হয়েছেন।

আজ বুধবার ১ জুন দিনগত রাত ২টার দিকে ফেনীর লেমুয়া কসকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফেনীর সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, চট্টগ্রাম থেকে বাসার মালামাল পিকআপ ভ্যানে নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন দম্পতি। একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দিলে তাদের পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান  ইয়াসমিন (২০) ও ড্রাইভার আবু সাঈদ (৩৫)। হাসাপাতালে নেয়ার পর শিমুল (২৮) নিহত হন।

নিহত দম্পতি হলেন কুমিল্লার রামকৃষ্ণপুর সোয়ারামপুর এলাকার শিমুল (২৮) ও তার স্ত্রী ইয়াসমিন (২০)।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।।

গুরতর আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিষয়:দুর্ঘটনা ফেনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…