জনপদ

মেঘনায় ট্রলার ডুবিতে শিশুসহ আরও ৩ মৃতদেহ উদ্ধার

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, উদ্ধার অভিযান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনার দু’দিন পর আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ৮ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে চরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে মেঘনা নদীর মাঝামাঝি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করে নৌবাহিনীর উদ্ধারকারী দল।

এ নিয়ে এই ঘটনায় নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। তারা হলেন, জান্নাতুল ফেরদৌস সাফা ও ইমাত।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী দলের প্রধান লেফটেন্যান্ট মোহাম্মদ আক্কাস আলী জানান, নিখোঁজ আরও দু’জন উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনায় ট্রলার ডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…