বাংলাদেশ

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ ৩ জন গ্রেপ্তার

পুলিশের সদস্যরা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সদস্যরা একটি ব্যক্তিকে গ্রেপ্তার করে escort করছে, আশেপাশে অবকাঠামো ও গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের লৌহজং থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব র‍্যাব-১০ ও র‍্যাব সদর দপ্তরের একটি দল।

এসময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সোমবার ২৪ জুলাই সকালে র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (শ্রীনগর ক্যাম্প) সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে ভোর রাত ৩টায় একটি বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে র‍্যাব।

তিনি জানান, লৌহজং উপজেলার একটি ভাড়াটিয়া বাড়িতে অবস্থানকালে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদ ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন গোপন খবর ভিত্তিতে জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চালায় র‌্যাব।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…