জনপদ

বাস-ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

Bus and truck collision scene with crowd and damaged vehicle in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Bus and truck collision scene with crowd gathered around, showing damaged vehicle after accident in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।

আজ বিকেলে মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নওগাঁ থেকে যাত্রীবাহী একটি বাস দিনাজপুরে যাচ্ছিল। এ সময় চকগৌরী এলাকায় টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংষর্ষ হয়। এতে ওই ট্রাকের ড্রাইভার ও একটি শিশুসহ ৩ জন নিহত হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় দুই পরিবহনের আহত ১১ যাত্রীকে নওগাঁ ও রাজশাহীতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

বিষয়:নওগাঁনিহতবাস-ট্রাকের সংঘর্ষ
প্রতিবেদক

ইমরুল কায়েস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…